admin
প্রকাশিত: 9:45 PM, December 2, 2025
কমলগঞ্জ/শ্রীমঙ্গল প্রতিনিধি:
দেশের অভ্যন্তরীন রাজনৈতিক কোন্দল ও তীব্র দ্বন্দ্বের জেরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সভাপতি ও মহানগর ছাত্রদলের নেতা শফিকুর রহমান দেশ থেকে পালিয়েছেন। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন বর্তমানে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে তাঁর প্রকাশ্য রাজনৈতিক সংঘাত।
জানা গেছে, সাবেক মেয়র মহসিন মিয়া মধু এবং ছাত্রদল নেতা শফিকুর রহমান উভয়েই একই সংসদীয় আসন থেকে বিএনপির “দলীয় মনোনয়ন প্রত্যাশী”। এই প্রতিদ্বন্দ্বিতা থেকেই সংঘাতের সূত্রপাত হয়, যা ব্যক্তিগত আক্রমণে রূপ নেয়। পরিস্থিতি এতই গুরুতর হয় যে, শফিকুর রহমান দেশে ফিরে আসলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
শফিকুর রহমান তাঁর লেখালেখি ও মন্তব্যে সাবেক মেয়র মহসিন মিয়া মধুকে লক্ষ্য করে একাধিকবার গুরুত্বর অভিযোগ করেন। তিনি প্রকাশ্যে মধুকে কেবল একজন ‘অসৎ রাজনীতিবিদ’ হিসেবে দাবি করেন, তাই নয়—তিনি মধুকে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সাবেক কৃষিমন্ত্রী “আব্দুস শহিদ”-এর ‘ঘনিষ্ঠ দালাল’ আখ্যায়িত করেন।
শফিকুর রহমানের অভিযোগ ছিল, মৌলভীবাজার জেলা বিএনপির প্রভাবশালী সদস্য মহসিন মিয়া মধু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত রেখে দলীয় আদর্শের পরিপন্থী কাজ করছেন। এই বিস্ফোরক অভিযোগগুলোই দুই নেতার মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও দলীয় প্রতিযোগিতায় মৌলভীবাজার – ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেয়র মহসিন মিয়া মধুর হুমকিতে ছাত্রদল নেতা শফিকুর রহমান প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হোন।
শফিকুর রহমানের এমন কঠোর ও অন্যাথাযোগ্য মন্তব্যে সাবেক মেয়র মহসিন মিয়া মধুকে তীব্রভাবে ক্ষিপ্ত হোন। এই ক্ষোভের জের ধরে সৃষ্ট রাজনৈতিক চাপ, অস্থিরতা, এবং “প্রাণনাশের হুমকির” মুখে ছাত্রদল নেতা শফিকুর রহমান শেষ পর্যন্ত “দেশত্যাগ” করতে বাধ্য হন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা শুধু দলীয় অভ্যন্তরীণ কোন্দলকেই প্রকাশ্যে আনল না, বরং স্থানীয় রাজনীতিতে “ক্ষমতা ও আদর্শগত বিভাজনকে” আরো স্পষ্ট করে, যা আগামী দিনের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলের নেতাকর্মীদেরকে নিজের দলকেই অনিরাপদ ও মৃত্যু ঝুঁকিপূর্ণ অনিরাপদ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১