admin
প্রকাশিত: 5:03 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী’র পক্ষ থেকে গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে কালাগুন বাগান বাড়ীতে প্রায় ৩০০ জনকে এই শীতবস্ত্র বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা শীতে প্রচন্ড কষ্ট করে জীবন ধারণ করে থাকে। আমরা সবাই যদি নতুন কিংবা পুরাতন বস্ত্র দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। সবার কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না কিন্তু কয়েকটি মানুষের পাশে আমরা স্ব প্রচেষ্টায় দাঁড়াতে পারি।’
এসময় তিনি আরো বলেন, শুধু করোনা মোকাবিলা করতে হবে তা নয়, পাশাপাশি আমাদের এই পরিবেশ কে সুরক্ষিত রাখতে হবে। কারণ, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব।’
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বশির উদ্দিন, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা এফ এম চৌধুরী ছালিক, জুনেদ আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাবেক মেম্বার সার মিয়া, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ কমিটির সদস্য রহিম উদ্দিন, সাংবাদিক ইদ্রিছ আলী, ছাত্রনেতা আব্দুল বাছিত, আব্দুল হামিদ, জামাল, সুজন প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়