editor

প্রকাশিত: 6:17 PM, December 7, 2025

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

6

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) বাদ যোহর নগরীর সুবিদবাজার বায়তুল মাকছুদ জামে মসজিদে বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের উদ্যোগে এই খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।

4

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

3

দোয়া মাহফিল ও শিরণী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন মানিক, সদর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাবেক সভাপতি ললিক আহমদ চৌধুরী, কৃষকদল বিমানবন্দরের আহবায়ক শাহজাহান মিয়া, মহানগর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মুমিন আহমদ, মখলিছ খান, আব্দুল মুকিত রিপন, শিপু আহমদ, মুক্তা খান, রহিম মিয়া, ফাহিম আহমদ, নাসির উদ্দিন রহিম, নাবিন রাজা চৌধুরী, আজিজ খান সজীব, রুবেল, শফিকুল ইসলাম রাসেল, সুহেল আহমেদ, মিলন আহমদ, ছাহিদুল আলম সোহান প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান তুলনাহীন। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের কামনা। বর্তমান কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের মনোবল ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

2

এসময় বক্তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে খালেদা জিয়া সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

পরিকল্পিত নগরায়ণই হবে টেকসই উন্নয়নের ভিত্তি

2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

পরিবহনের আড়ালে কোটি টাকার ভারতীয় চোরাচালান

8 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

রাস্তা কেটে পরিবার অবরুদ্ধের অভিযোগ জকিগঞ্জে

5 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। 6 স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

সিসিকের ১৯নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

5 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

গোয়াইনঘাটে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়াইন নদী তছনছ

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ উপজেলা তাতীদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 সোমবার

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা

6 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়

1
3