admin

প্রকাশিত: 3:50 PM, November 7, 2025

জকিগঞ্জে পলাতক আসামীর বাড়ি দখলের চেষ্ঠা জামায়াতে ইসলামী নেতার!

জকিগঞ্জে পলাতক আসামীর বাড়ি দখলের চেষ্ঠা জামায়াতে ইসলামী নেতার!

জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামে সিলেট শহরের টৌকাই সর্দার খ্যাত জাকারিয়া হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি দখলের চেষ্ঠার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় প্রভাবশালী নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মুজিবুর রহমান জামায়াতে ইসলামী সিলেট মহানগরের প্রভাবশালী নেতা রুহুল আমিনের চাচাতো ভাই। জাকারিয়া হোসেন চৌধুরী পরচক গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর পুত্র এবং সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নেতা রুহুল আমিন বাদী হয়ে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামী। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রভাবের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
জানা যায়, জাকারিয়া হোসেন চৌধুরী একসময় সিলেট শহরের বসবাস করতেন। সে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিলে ভাড়ায় লোক সরবরাহ করতো। শহরে থাকা টোকাই ও স্বল্প আয়ের লোকদের একটি বড়দল তার নিয়ন্ত্রণে ছিল। তাই সে টৌকাই সর্দার নামে পরিচিত ছিল। মিছিল-মিটিংয়ে লোক সরবরাহ নিয়ে একপর্যায় রাজনৈতিক দল গুলোর নেতাদের সাথে তার বিরোধও সৃষ্টি হয়। এতে সে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং বেশ কিছুদিন থেকে সে দেশের বাহিরে রয়েছে বলে জানা গেছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা রুহুল আমিন বাদী হয়ে গত ২৪/০৮/২০২৪ইং সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামী করে অস্ত্র ও বিস্ফারক দ্রব্য আইনে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় জাকারিয়া আহমদ চৌধুরীকেও আসামী করা হয়। জাকরিয়া হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি আর মামলার বাদী রুহুল আমিনের বাড়ি জকিগঞ্জের একই গ্রামে।
ভিকটিম পরিবারের সদস্য এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বুধবার রাত ৯টার দিকে রুহুল আমিনের চাচাতো ভাই স্থানীয় জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মুজিবুর রহমান ৭/৮জনের একটি দল নিয়ে জাকারিয়া হোসেন চৌধুরীর বাড়িতে যায়। তারা জাকারিয়া হোসেন চৌধুরীর সন্ধান করে এবং তাকে না পেয়ে বাড়িতে থাকা তার বৃদ্ধ মাকে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায় হুমকী দিয়ে আসে, জাকারিয়া হোসেন চৌধুরীকে এনে দিতে, নয়তো পরদিন সকালে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে। পরদিন ৬ নভেম্বর সকাল ১০টার দিকে ১০/১২ জনের একদল লোক নিয়ে মুজিবুর রহমান ফের ঐ বাড়িতে যায় এবং জাকারিয়া হোসেন চৌধুরীর বৃদ্ধ মাকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িটি দখলের চেষ্টা করে। এসময় জাকারিয়া হোসেন চৌধুরীর মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দখলকারীদের নিবৃত্ত করেন। পরে মুবিজুর রহমান ও তার লোকজন হুমকি দিয়ে চলে যায়।
এই ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক নীতিবাচক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। তবে জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক প্রভাব ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারনে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এই বিষয়ে কথা বলতে স্থানীয় জামায়াতে ইসলামী নেতা মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি মিডিয়ায় কথা বলতে রাজি হননি, আর সিলেট মহানগর জামায়াতে ইসলামী নেতা রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের