admin
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ উপলক্ষে সিলেটে অনলাইন মূসক
নিবন্ধন ও রিটার্ন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্টেকহোল্ডারদের অংশগ্রহণে মঙ্গলবার সিলেট নগরীর মেন্দিবাগ¯’ কাস্টমস
এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ
কর্মশালার উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট’র যুগ্ম
কমিশনার মিনহাজ উদ্দিন। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তির ছোঁয়ার দেশের
প্রতিটি ক্ষেতে বৈপ্লবিক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, জনগণের করের টাকায় দেশ
চলে, তাই জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে। এতে কোনো গাফিলতি করা যাবে না।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ভ্যাট
ও কর প্রদান যেন নিবিঘ্ন হয়, ভ্যাটদাতারা যাতে কম সময়ে এবং নিবিঘ্নে অফিসে
না গিয়ে, কাগজপত্র বহন না করে তাদের সেবা নিতে পারেন সেজন্য অনলাইন মূসক
নিবন্ধন ও রিটার্ন দাখিল পদ্ধতি চালু হয়েছে। মূলত দেশের বৃহৎ জনগোষ্ঠীকে
অতি সহজে একটি নেটওয়ার্কে আনতে এ সেবা চালু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
সিলেট’র উপ কমিশনার মো. শায়েখ আরেফিন জাহেদী ও সহকারী কমিশনার রবীন্দ্র
কুমার সিংহ। প্রশিক্ষণ পরিচালনা করেন অফিস সহকারি কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক মো. মিজানুর রহমান।
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬