admin
প্রকাশিত: 6:10 PM, December 15, 2020
নিজস্ব প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে অবৈধ ভাবে সিলেট-তামাবিল মহাসড়ক অযৌতিক ভাবে পূর্ব ঘোষণা ছাড়া রাস্তা অবরোধ করে জন দূভোগ সৃষ্টির প্রতিবাদে জৈন্তাপুর বটতলায় প্রতিবাদ সমাবেশ করে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনতা।
গতকাল ১৫ ডিসেম্বর দুপুর ২টায় জৈন্তাপুর বটতলায় জৈন্তাপুর উপজেলাবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী মাওলানা রহমতুল্লাহ সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রুবেল শরিফের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বত্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুস শুক্কুর, আব্দুল হক, মহিবুর রহমান, আমিন আহমদ, শ্রমিকনেতা আব্দুর রব, বাসমিনিবাস চালক ও মালিক সমিতির উপদেষ্ঠা উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, ইউপি সদস্য আব্দুর রকিব, শ্রীকলীগের সভাপতি ফারুক আহমদ, ছাত্রনেতা সুভাস দাস বাবলু, আমিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রশাসক সুনির্দিষ্ট ও সরকারি নিয়ম মোতাবেক সিলেটের জৈন্তাপুর উপজেলার বালু মহল সারী নদীকে তিনটি ভাবে বিভক্ত করে দুটি অংশ সারী-১, সারী-২ এবং বড় নয়াগাং নদী ইজারা প্রদান করে জেলা প্রশাসক। মামলা অধিভূক্ত থাকায় সারী-৩ এর ইজারা প্রদান করা হয়নি। সম্প্রতি ইজারা প্রদানের পর হতে ট্রাক চালকের একটি গোষ্টি সরকারী রয়েল্ট্রি ফাঁকি দিতে ইজারাদারের ইজারা না দিয়ে ট্রাক বুঝাই করে অবৈধ ভাবে বালু লোট করে নিয়ে যায়। রয়েল্ট্রি না দেওয়ার জের ধরে তাদের জেলা নেতৃবৃন্দের পরেক্ষ ও প্রত্যক্ষ মদদে বিনা কারনে যখন তখন সিলেট তামাবিল মহা সড়ক অবরোধ করে রাখে। এছাড়া ইতোপূর্বে তারা অন্তত ৫ হতে ৭বার তারা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে জন দূর্ভোগ তৈরী করে। সর্বশেষ তারা গত ১২ ডিসেম্বর দিন রাত ২৪ ঘন্টা তারা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে পরিবহন চলাচল বন্ধ করে। ফলে রাস্তার উভয় পাশ্বে শতশত যাত্রবাহী পরিবহন, পর্যটকবাহী গাড়ী, মালবাহি আন্তজেলার ট্রাক, রোগী বাহী পরিবহন এবং সরকারি বেসরকারি চাকুরীজীবিরা আটকা পড়েন। একটি গোষ্টির অবৈধ কাজের ফলে গোঠা উপজেলার সাধারণ মানুষ জিম্মি। তারা বলেন, ইজারাদার যদি অবৈধ ভাবে তাদের নিকট হতে ইজারা নামে রয়েল্ট্রি আদায় করে তাহলে নিজেদের গাড়ী বন্ধ রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাদের দাবী আদায়ের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে এলাকাবাসী তাদের সাথে পাবে। কিন্তু তা না করে সাধারণ মানুষকে দূভোগে ফেলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারি রয়েল্ট্রি ফাঁকি দিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে জৈন্তাপুর অঞ্চলের মানুষজনকে জিম্মি করে তাদের স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সাথে তালি মিলিয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, জেলা প্রসাশন নিরবতা পালন করছে। অপরদিকে গত ১৩ ডিসেম্বর হতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপরের নির্দেশের অজুহাতে সারী-১, সারী-২ এবং বড়গাং নদীর বৈধ ইজারাদারকে কোন প্রকার নোটিশ না দিয়ে ট্রাক শ্রমিকদের পক্ষপাতিত্ব করে বৈধ বালু মহালে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করে সরকারকে রাজস্ব বঞ্চিত করছেন। আজকের প্রতিবাদ সমাবেশ হতে সুষ্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাচ্ছি এখন হতে সিলেট-তামাবিল মহা সড়ক যদি অযৈতিক ভাবে অবরোধ করা হয় তাহলে বৃহত্তর জৈন্তাপুরবাসী এর সমোচিত জবাব দিবে সেই সাথে দায়বার প্রশাসনকে নিতে হবে বলে বক্তারা ঘোষনা দেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়