admin

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

বিজয় দিবসে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা

বিজয় দিবসে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা

6

রাজাকারের সন্তানও যেন আওয়ামী লীগে ঠাঁই না পায়- বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

2

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আরোহন করছে। যা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। তাই মনে রাখতে হবে, কোনো রাজাকার তো দূরে, রাজাকারের সন্তানও যেন আওয়ামী লীগে ঠাঁই না পায়। নতুবা তাদের দূষিত রক্ত আমাদের সংগঠণকে কক্ষচ্যূত করতে চাইবে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ ১৬ই ডিসেম্বর বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, এডভোকেট রাজ উদ্দিন আহমেদ জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হুমায়ূন ইসলাম কামাল, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ মোঃ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট খোকন কুমার দত্ত, হাজী রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, কবির উদ্দিন আহমদ, হাজী ফারুক আহমেদ, ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, মস্তাক আহমদ পলাশ, হাজী মইনুল ইসলাম, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট আজমল আলী, জামাল আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুস সোবহান, নাজমুল ইসলাম এহিয়া, মোঃ সানোয়ার, শাহিদুর রহমান শাহীন, আমাতুজ জোহরা জেবিন, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, এডভোকেট দিলওয়ার আল আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, ডাঃ নাজরা চৌধুরী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন।

8

অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
উল্লেখ্য এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।-

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
3