editor

প্রকাশিত: 8:45 PM, January 5, 2026

শাবিপ্রবি ও পূবালী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

শাবিপ্রবি ও পূবালী ব্যাংকের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

8

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-র্কচারীদের জন্য চালু হয়েছে, পূবালী ব্যাংকের ‘কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড’। দুটি প্রতিষ্ঠানের লোগো সমৃদ্ধ এই ক্রেডিট কার্ড চালু বিষয়ে সোমবার (৫ জানুয়ারী ২০২৬) সকাল ১১টায় শাবিপ্রবি সিলেট এর সাথে পূবালী ব্যাংক পিএলসির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন উপমহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান এন.এম. ফিরোজ কামাল।

3

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান এতে প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় চৌধুরী মো: শফিউল হাসান বলেন, প্রিন্সিপাল ও সাপ্লিমেন্টারি উভয় কার্ডের ক্ষেত্রে ইস্যু, বার্ষিক, নবায়ন ও পুনরায় ইস্যু ফি সম্পূর্ণভাবে মওকুফ থাকবে। পাশাপাশি সিআইবি চার্জ, এসএমএস চার্জসহ অন্যান্য সকল পরিষেবায় চার্জ প্রযোজ্য হবে না, ফলে গ্রাহকরা অতিরিক্ত ব্যয় ছাড়াই সহজ ও সুবিধাজনকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

3

শাবিপ্রবি ভিসির সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসেইন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মখলিছুর রহমান, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ এবং অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মো:. ফজলুল কবীর চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মুশফিকুর রহমান, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: রুহুল আমীন, সিলেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, দরগাগেট শাখার সহকারী-মহাব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম, সুনামগঞ্জ শাখার সহকারী-মহাব্যবস্থাপক মো. মাহমুদুন্নবী, বরইকান্দি শাখার সহকারী-মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মাহবুবা বেগম, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ প্রমুখ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পূবালী ব্যাংক থেকে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আমরা দুটি বাস পাচ্ছি, এছাড়া, প্রতি বছর গবেষণা খাতে পূবালী ব্যাংক ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এরই ধারাবাহিকতায় ব্যাংকের এই ক্রেডিট কার্ড প্রকল্প পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটি অকৃত্রিম উপহার।

7

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
6