editor
প্রকাশিত: 1:19 PM, January 11, 2026
সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল আলম সিদ্দিকী খালেদ এর প্রবাস জীবন থেকে পরিবারের টানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়। মিশিগান হ্যামট্রামিক সিটির স্হানীয় বনফুল রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি, ব্যবসায়ী আব্দুল জব্বার বশির মিয়ার সভাপতিত্বে ও সামাজসেবী কামাল হোসেন লিলু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়ম এবং কাউন্সিলর কামরুল হাসান।
বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক কামাল, মাস্টার নিজাম উদ্দিন, মোহাম্মদ লিলু মিয়া, জাফর ইকবাল মল্লিক, সিরাজুল ইসলাম শিরুল, হাজী লিয়াকত আলী, কয়েছ আহমদ, মারুফ হোসেন খান, আব্দুর রহমান, আবুল কাশেম মোর্শেদ, শামীম শাহ, ফয়জুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, শিপলু আহমদ আবু রাসেল, এমাদ উদ্দিন,রকিব উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগন বলেন, প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নুরুল আলম সিদ্দিকী খালেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। নাড়ির টানে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে গিয়ে ও তিনি দেশের উন্নয়নের ক্ষেত্রে নিজেকে সর্বদা উজ্জীবিত রাখবেন। বক্তারা বলেন, নুরুল আলম সিদ্দিকী খালেদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর সফল হোক আবারও তিনি সুস্থতার সহিত প্রবাসে ফিরে আসেন সেই প্রত্যাশা করেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শাহেদ আহমদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বদেশ ভ্রমণ সুন্দর ও সফলতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি নুরুল আলম সিদ্দিকী খালেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আগামী দিনে রাজনৈতিক ভাবে সাংগঠনিক কাজ করার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশ্য ভোজে আপ্যায়িত করা।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ