editor
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, পিঠা উৎসব আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। যার মাধ্যমে গ্রামীণ হৃদ্যতা ফিরিয়ে আনে। যুগের সাথে সবকিছু বদলালেও আমাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না, যা আমাদের অহংকার। তিনি শহর-গ্রাম নির্বিশেষে পিঠা উৎসবে পুরোনো দিনের সম্প্রীতির স্মৃতি ফিরিয়ে আনতে বেশি বেশি পিঠা উৎসবের আয়োজন করার আহবান জানান।
তিনি ১১ জানুয়ারি রবিবার দুপুরে সিলেট নগরীর শামীমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক-২০২৬ এর উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ফলোয়ারা বেগম, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মাহফুজা বেগম, পদার্থ বিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথী নাগ, পিডিবি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, পিডিবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, গার্হস্থ্য বিজ্ঞানের প্রভাষক সায়মা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক মিলনকে তুলে ধরে বলেন, পিঠা উৎসব লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং বর্তমান প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
3 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
7 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও