editor

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

জাতীয় পার্টিতে যোগ দিলেন সিলেটের শিল্পপতি বাবুল

জাতীয় পার্টিতে যোগ দিলেন সিলেটের শিল্পপতি বাবুল

2

নিজস্ব প্রতিবেদক

4

শিল্পপতি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও একাত্তরের কথা পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুল এলাকায় একটি অভিজাত হোটেলের কনফারেন্সরুমে যোগদান অনুষ্ঠানে সমাজসেবক নজরুল ইসলাম বাবুলকে জাতীয় পার্টিতে বরণ করে নেন পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি বিগতদিনে কোন দলে ছিলাম, সেটি মূখ্য নয়। বরং মূখ্য হচ্ছে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আজ থেকে জাতীয় পার্টিতে যোগদান করলাম। আজ থেকে আমি জাতীয় পার্টির মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের দেখানো পথে মাটি ও মানুষের সেবার করার চেষ্টা চালিয়ে যাবো। এরশাদ জীবিত থাকাকালীন সময়ে সিলেটকে দ্বিতীয় বাড়ি মনে করতেন। রংপুরের এরশাদের ভালোবাসার জায়গা সিলেট। এরশাদের প্রিয় এই অঞ্চলে জাতীয় পার্টি অনেক সুসংগঠিত। অনেক শক্তিশালী। আরোও সুসংগঠিত- শক্তিশালী করে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি মনে করি সবাই আমার সাথে থেকে, কাঁধে কাঁধ সবাই মিলিয়ে কাজ করবেন; সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে রাজনীতিবিদ নজরুল ইসলাম বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খালেদসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ। সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লশকর বশীরের পরিচালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সদস্য মো. বশির উদ্দিন, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী আশরাফ উদ্দিন, মহানগর শাখা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল, জেলা শাখার আহ্বায়ক ইশরাকুল হোসেন শামীম, জেলা শাখার সদস্য সচিব মো. আহসান হাবিব মঈন, জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালিক খান, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, ইসমাঈল আলী আশিক, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মজিদ টিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মধ্যে মো. আবুল হাছনাত, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন চৌধুরী, বাশির আহমদ, মামুনুর রশিদ মামুন, লুৎফুর রহমান খাঁন, আব্দুর রহমান বারাকাত, শেখ আসাদুজ্জামান জোবায়ের, এম বরকত আলী, মো. আল আমিন, অ্যাডভোকেট মনজুরুল হক তালুকদার, জৈন্তাপুর জাতীয় পার্টি সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাপাদার, সহসভাপতি মাহমুদুল আম্বিয়া হোসাইন, আজিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবের আহমদ প্রমুখ।

7

এছাড়াও যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম বাবুলের মতো পরিচ্ছন্ন ব্যক্তি নিজেদের সংগঠনে যোগদান করায় তারা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এরকম গুণী ব্যক্তিরা যদি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন তবে মাটি ও মানুষের দাবি-দাওয়া আদায়ে আরোও গতির সঞ্চার হবে। এরকম ব্যক্তিদের মাধ্যমে সমাজের আরও গুণীজনেরা জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হতে প্রেরণা পাবেন বলে মনে করছেন সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।

7

 

 

6

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
8