admin

প্রকাশিত: 9:46 PM, January 16, 2024

জকিগঞ্জের মাইজগ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে ছোট ভাইদের হামলায় বড়ভাই আহত

জকিগঞ্জের মাইজগ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে ছোট ভাইদের হামলায় বড়ভাই আহত

জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্ধের জেরে আপন ছোট ভাইদের হামলায় বড় ভাই আব্দুল মুকিত (৪৮) গুরুতর আহত হয়েছেন। আব্দুল মুকিত মাইজগ্রামের আব্দুস সালামের পুত্র। ১৫ জানুয়ারী সোমবার সকাল ১০টায় তাদের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত আব্দুল মুকিত বাদী হয়ে হামলাকারী দুই ভাইয়ের বিরুদ্ধে ঐদিন সন্ধ্যায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ ঐদিন রাতেই মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, স্থানীয় মাইগ্রামের আব্দুস সালামের ৩ পুত্র আব্দুল মুকিত, লায়েক আহমদ ও সুহেদ আহমদ। বড় পুত্র আব্দুল মুকিত পেশায় একজন কনস্ট্রাকশন কন্ট্রাকটর। ছোট দুই পুত্র লায়েক আহমদ ও সুহেদ আহমদ সিলেট শহরে লেখাপড়া করতে গিয়ে নেশাগ্রস্থ ও রাজনীতিতে জড়িয়ে উচ্ছৃঙ্খল হয়ে উঠে। পরে এলাকায় এসে তারা নানা অপকর্মের সাথে লিপ্ত হয়ে উঠে। এনিয়ে পারিবারিক কলহের একপর্যায় আব্দুস সালাম তার সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে ভাগভাটোয়ারা করে দেন এবং তারা পৃথক ভাবে সংসার করতে থাকে। সম্প্রতি লায়েক আহমদ ও সুহেদ আহমদ বড়ভাই আব্দুল মুকিতের মালিকানাধীন ভূমি দখলের পায়তারা শুরু করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে লায়েক আহমদ ও সুহেদ আহমদ বড়ভাই আব্দুল মুকিতের মালিকানাধীন বাড়ির ভূমি নিজেদের দাবী করে সেখানে বেড়া দিতে শুরু করে। এসময় আব্দুল মুকিত বাধা দিতে গেলে তার সাথে ছোট দুই ভাইয়ের বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় ছোট দুইভাই বড়ভাই আব্দুল মুকিতের উপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। তারা তাকে বেদড়ক মারধর করে আহত করে। পরে প্রতিবেশী লোকজন এসে আব্দুল মুকিতকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, লাঠির আঘাতে আব্দুল মুকিতের ডান হাতের হাড় ভেঙ্গে গেছে।
এই ঘটনায় ঐদিন সন্ধ্যার দিকে আব্দুল মুকিত বাদী হয়ে হামলাকারী ছোট দুইভাইয়ের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তারিখ- ১৫/০১/২০২৪ইং। জকিগঞ্জ থানা পুলিশ ঐদিন রাতেই অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে। পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ঐদিন রাতেই মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। পরদিন তাদেরকে আদালতে প্রেরণ করলে মাননীয় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট