editor

প্রকাশিত: 2:59 PM, December 17, 2020

নগরের আনাচ-কানাচ জুরে মরণফাঁদ

নগরের আনাচ-কানাচ জুরে মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক

সিলেট নগরের জিন্দাবাজার-জল্লারপাড় সড়ক। সড়কের পাশের ড্রেন সংস্কারের কাজ চলছে। প্রায় এক সপ্তাহ আগে খুড়ে রাখা হয়েছে এই ড্রেন। এক সপ্তাহ ধরেই এটি রয়েছে উন্মুক্ত অবস্থায়। খুঁড়ে রাখা নালায় জমেছে ময়লা পানি। সংস্কারকাজে ব্যবহৃত আঁকাবাঁকা রড বেরিয়ে আছে বিপজ্জনকভাবে। আর খুঁড়ে নালার কাদামাটি স্তুপ করে রাখা হয়েছে সড়কের পাশে।

খুঁড়ে রাখার পর থেকে এই নালায় প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা। অসতর্ক অবস্থায় উন্মুক্ত নালায় পড়ে যাচ্ছেন পথচারীদের কেউ কেউ। রাতের অন্ধকারে এমন দুর্ঘটনা বেশি ঘটছে।

কেবল এই একটি সড়কই নন, সিলেট নগড়জুড়েই ড্রেন সংস্কারের কাজ চলছে। সংস্কারকৃত ও সংস্কার কাজ চলা এসব ড্রেনের বেশিরভাগই ফেলে রাখা হয়েছে উন্মুক্তভাবে। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, কাজ চলা এলাকায় নেই সতর্কবার্তাও। ফলে অসতর্কভাবে পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকে।

গত ৭ ডিসেম্বর নগরের আম্বরখানা এলাকায় নির্মাণাধীন এরকম একটি ড্রেনে পড়ে যান প্রবীণ শিক্ষক ও ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদ। এসময় ড্রেনে বেরিয়ে থাকা রড তাঁর পেটে রড ঢুকে যায়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তিনি মারা যান।

আব্দুল বাসিতের মৃত্যুকে হতা দাবি করে ‘সংক্ষুব্দ নাগরিক আন্দোলন, সিলেট’-এর সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন, এটি নিছক কোনো দুর্ঘটনরা নয়। এটি হত্যাকান্ড। সিটি করপোরেশনের অপরিকল্পিত ও দায়সারা উন্নয়ন কাজের বলি হয়েছেন আবদুল বাসিত। উন্নয়ন কাজের নামে অর্থের লুটপাট চলছে। ফলে নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করা হচ্ছে। সিটি করপোরেশনকে এই হত্যার কোনোভাবেই এড়াতে পারে না।

সোমবার সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের জিন্দাবাজার,  চৌহাট্টা, বন্দরবাজার, আম্বরখানা, দরগাগেট, মজুমদারি, চৌকিদেখি, শিবগঞ্জ, মিরাবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, মদিনা মার্কেট, সুবিদ বাজারসহ অন্তত ২২টি এলাকায় ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ চলছে। কোনো জায়গায়ই নির্মাণকাজের ক্ষেত্রে, নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দেওয়া নেই কোনো সতর্কবার্তা। ড্রেনের জন্য গর্তখুঁড়ে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এসব গর্তে ঝুঁকিপূর্ণভাবে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী।

নগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা হিতাংশু বাবু বলেন, একবছরের বেশি সময় ধরে দেখছি আমাদের এলাকায় ড্রেন নির্মাণ করা হচ্ছে। নির্মিত ড্রেন অনেক জায়গায় খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে। অনেক জায়গায় মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে। প্রতিদিনই এসব খোলা নালা কেউ না কেউ পড়ে যাচ্ছেন।

তিনি বলেন, নগরজুড়ে ভাঙাগড়ার খেলা চলছে। উন্নয়নে কোনো পরিকল্পনা নেই। অপরিকল্পিতভাবে পুরো নগরের সব সড়ক একসাথে খুঁড়ে ফেলার কারণে কোনো কাজই শেষ হচ্ছে না। ধুলোয় ধুসর হয়ে আছে নগর। নালা খুঁড়ে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। সড়ক জুড়ে নির্মানসামগ্রী ফেলে রাখা। এসবে নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

আবদুল বাসিতের মৃত্যুর পর নগরের কয়েকটি এলাকায় নির্মাণাধীন ড্রেনের আশপাশে লাল কাপড় বেঁধে বেষ্টনী তৈরি করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরে ৯৭০ কিলোমিটার ড্রেন রয়েছে। এর মধ্যে ৬৭০ কিলোমিটার অংশ উন্মুক্ত। বর্তমানে ৮০ কিলোমিটার অংশের নির্মাণকাজ চলছে। এতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হচ্ছে।
মিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আবদুল বাসিতের দুর্ঘটনার পর ঠিকাদারদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আবদুল বাসিতের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তির দাবিতে গত রোববার নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে সিটি করপোরেশনের কাছে পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, ইচ্ছেমত খুঁড়াখুঁড়ি, লোকদেখানো উন্নয়ন কাজ বন্ধ করতে হবে। নতুবা সুফলের চাইতে দুর্ভোগই বেশি পোহাতে হবে নরগরবাসীকে।

নগরের বেশিরভাগ ড্রেন উন্মুক্ত থাকাকে সিটি করপোরেশনের ব্যর্থতা হিসেবে মন্তব্য করে তিনি বলেন, খোলা ড্রেনে পড়ে একজন প্রবীন ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে।

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়