admin
প্রকাশিত: 9:33 PM, January 18, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সিলেটের সুষম ও পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারেক রহমানের দেওয়া আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র গড়ার পরিকল্পনা অনুযায়ী তিনি সিলেটের উন্নয়নে কাজ করবেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে এবং একটি মহাপরিকল্পনার মাধ্যমে সিলেটের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সিলেটের বর্তমান উন্নয়নকে ‘থমকে যাওয়া’ অভিহিত করে তিনি একটি আধুনিক, বৈষম্যহীন ও পরিকল্পিত নগরী উপহার দিবেন। এছাড়া প্রবাসীবহুল এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কয়েস লোদী আগামী ২২ জানুয়ারি দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট আসছেন। সেই সফর সফল করতে সবার প্রতি আহবান জানান।
তিনি গতকাল শনিবার খন্দকার আব্দুল মুক্তাদিরের সৌজন্যে এবং তাঁর (কয়েস লোদী) সার্বিক তত্ত্বাবধানে চলমান ভ্রাম্যমান মেডিকেল টিমের কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ১৭নং ওয়ার্ডে মিরবক্সটুলায় আজাদী সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মেডিকেল টিমের সমন্বয়ক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. সুলায়মান আহমেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, ওয়ার্ড কৃষক দলের আহবায়ক আনু আহমদ, ওয়ার্ড নাগরিক কমিটির আহবায়ক মো: কয়ছর আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল কাহির, ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সভাপতি আব্দুস সাবির টুটুল, মীর জসিম উদ্দিন জিলহাদ, আজাদী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জুনেল আহমদ, সহ সভাপতি জুবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: কাউছার আহমদ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি মেডিকেল টিমের সহ-সমন্বয়ক ইজাজ শাফিন চৌধুরী, ডা. আব্দুল মতিন মিজান, ডা.ফারহান প্রমুখ। এসময় প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
3 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 5 গত
3 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের
6 সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে
7 অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি
2 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
3 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
2 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস