editor
প্রকাশিত: 2:58 PM, December 17, 2020
জৈন্তাপুর প্রতিনিধি-
সিলেটের জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ১৯৭১ সনের রনাঙ্গনের সম্মুখ যোদ্ধা যুদ্ধাহত হাজী আনোয়ার হোসেন দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।
পরিবারসূত্রে জানাযায়, গত ৯ ডিসেম্বর দুপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ১৯৭১ সনের রনাঙ্গনের সম্মুখ যোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী আনোয়ার হোসেন অসুস্থ্যতা অনুভব করে। সাথে সাথে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তার পরিক্ষা করে জানান তিনি ব্রেন ষ্টেক করেছেন। এরপর হতে তিনি এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭০বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৪ছেলে ১মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে মৃত্যু বরণ করেন। মরহুমের নামাজে জানাজা বাদ আছর জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এসময় জৈন্তাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা পারভীন নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কফিনে ফুলের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রিয় সম্মাননা প্রদান করেন। নামাজে জানাজা শেষে উত্তর মাহুত হাটি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ড. এনামুল হক সরদার, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, কানাইঘাট জৈন্তা সার্কেল আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী, অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, শাহেদ আহমদ, সাবেক জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল। জৈন্তাপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লি আব্দুল মতিন শাহিন, আব্দুস শুকুর (নেতা), সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, আনোয়ার হোসেন, ফারুক আহমদ, শওকত আলী, আবুল হোসেন, সংবাদিক মনজুর আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, আব্দুল মন্নান মনাই, কামাল আহমদ, শামিম আহমদ, বীর মুক্তিযোদ্ধাগন সহ কয়েক শতাধিক রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মর্সস্থান মন্ত্রী ইমরান আহমদের শোক ঃ জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফের পিতা হাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। তিনি শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আনোয়ার হোসেনের রুহের মগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির শোক ঃ জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফের পিতা হাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। তিনি শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আনোয়ার হোসেনের রুহের মগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শোক ঃ জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফের পিতা হাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল ও সাধারণ সম্পদাক মোঃ রেজওয়ান করিম সাব্বির সহ নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আনোয়ার হোসেনের রুহের মগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
জৈন্তাপুর প্রেসক্লাবের শোক ঃ জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফের পিতা হাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বর্তায় জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সহ নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী আনোয়ার হোসেনের রুহের মগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ