editor

প্রকাশিত: 9:01 PM, January 19, 2026

মানুষের সেবায় আজীবন কাজ করার অঙ্গীকার এম এ মালিকের

মানুষের সেবায় আজীবন কাজ করার অঙ্গীকার এম এ মালিকের

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের অনিলগঞ্জ বাজারে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক দেশের মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি দেশের মানুষের সেবার জন্য সবকিছু ত্যাগ করে দেশে স্থায়ীভাবে ফিরে এসেছি। মানুষের দুঃখ-কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দেয়। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ ও জলাবদ্ধতা দেখলে মনে হয় আমরা অনেক বছর পিছিয়ে আছি।”

তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আল্লাহর কাছে ওয়াদা করেছি—মুনাফিক হয়ে নয়, কথা ও কাজে মিল রেখেই মানুষের পাশে থাকবো।

এম এ মালিক আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আওতায় কৃষকদের জন্য কৃষি কার্ড ও পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনা সুদে সার ও প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং প্রত্যেক পরিবারে নারীদের জন্য মাসিক ২ হাজার ৫ শত টাকা প্রদান করা হবে।”

তিনি দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন দিনগুলোতে সিলেটসহ সারাদেশে বিএনপিকে সংগঠিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে বিএনপিই আগামী দিনে সরকার গঠন করবে।”

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগর থেকে মনীপুরী মহিলা নিখোঁজ

সিলেট নগরের সুবিদবাজার থেকে মনিপুরী এক মহিলা নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৯অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় শ্রী শ্রী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।