admin
প্রকাশিত: 1:41 PM, January 22, 2026
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানীর পরিচালক (স্বাধীন) ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু বলেছেন, তরুণ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরী করতে তাদের পাঠাভ্যাস বাড়াতে হবে। বইমুখী প্রজন্ম সকল দিক থেকে সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য বইমেলা আয়োজন মাইলফলক হিসেবে কাজ করে। আমাদেরকে এই ধরণের উদ্যোগে সহযোগিতা করা উচিত।
তিনি গত সোমবার রাতে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক ডা. আব্দুল মজিদ, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী ও কবি তাবেদার রসুল বকুল।
আলোর অন্বেষণের সদস্য মোস্তাক আহমদ সাকেলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও লেখা পাঠ করেন- মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বেগম, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদী, গীতিকবি বাহা উদ্দিন বাহার, কবি মকসুদ আহমদ লাল, কয়েস আহমদ, সুয়েজ আহমদ ও কবি ফাতেহা বেগম প্রমুখ।
১০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’ শুরু হয়ে ১৯ জানুয়ারী সমাপ্ত হয়। নগরীর দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গনে প্রতিদিন বেলা ২টা থেকে মেলা চলে রাত ৯টা পর্যন্ত। মেলা চলাকালে প্রতিদিন শিক্ষার্থীদের নিয়ে নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। মেলার নবম দিনে মেলামঞ্চে বিতরণ করা হয় ৬ষ্ঠ আলোর অন্বেষণ সাহিত্য পদক।-
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে