admin
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে একটি চারাগাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহতী উদ্যোগ। বঙ্গবন্ধু গাছকে ভালোবাসতেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গাছকে ভালোবাসেন, তিনি নিয়মিত গাছ রোপণ করেন। আমাদের বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করার জন্য আমরা নিয়মিত বৃক্ষরোপণ করছি। আগামী বছর ক্যাম্পাসে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬