editor
প্রকাশিত: 10:04 PM, December 17, 2020
নিজেস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দীপ্ত টিভির সিলেট জেলা প্রতিনিধি শেখ মো. লুৎফুর রহমানের কাছ থেকে লাখ টাকার বেশি টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারিরা। এঘটনায় সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান বাদী হয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে বাবুল মিয়াকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামের শেখ মো. মনির উল্লাহ ছেলে। পেশাগত কাজের জন্য তিনি সিলেটে বসবাস করছেন। তবে গ্রামের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। সেজন্য প্রায় সময় তাঁকে গ্রামের বাড়িতে আসা-যাওয়া করতে হয়।
গত সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রমিকদের টাকা দেওয়ার জন্য সর্বমোট ১,০৫,০০৫১ – টাকা নিয়ে সিলেট শহর হতে বারির উদ্দেশ্যে রওয়ানা হয়ে জগন্নাথপুর থানাধীন জয়দা গ্রাম পায়ে হেটে বাড়িতে যাওয়ার সময় মিঠাভরাং গ্রামের কাচা রাস্তার উপর পৌঁছামাত্র পুর্ব হইতে ওৎপেতে থাকা উল্লেখিত বাবুল মিয়া সহ অজ্ঞাত নামা ৪/৫ জন ধারালো দা , ডেগার, ছাকু ইত্যাদি দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র দেখিয়ে তাঁকে ভয়ভীতি জোরপূর্বক সাথে থাকা নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়। এসময় ছিনতাইকারিদের হাতে সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান আহত হন। সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান জানান, পাশ^বর্তী গ্রামের বাবুল মিয়া এলাকায় সকল প্রকার কু-কর্ম করে বেড়ায় , এতে এলাকার লোকজন অতিষ্ট হয়ে আমার পিতা এলাকার প্রবীন মুরুব্বি হওয়ার কারণে বিচারপ্রার্থী হন। এলাকার লোকজনদের বিচারপ্রার্থীতে আমার পিতা মুরুব্বি হিসাবে একাধিকবার বাবুল মিয়ার বিরুদ্ধে বিচার বৈঠক করেন। আমার পিতা বিচার বৈঠকে সালিশ হওয়া কারণে বাবুল মিয়া আমার পিতা সহ পরিবারে সকলের উপর ক্ষীপ্ত হয়ে আমাদের ক্ষতি সাধনের জন্য এই কাজটি করেছে। বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়