editor
প্রকাশিত: 3:10 PM, March 5, 2026
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাসেসমেন্ট ও কর আদায় শাখায় গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা।
দুর্নীতির পাহাড় গড়েছেন এই শাখার তিন প্রভাবশালী কর্মকর্তা— প্রধান অ্যাসেসর মো. আব্দুল বাছিত, অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু এবং অ্যাসেসর কবির উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে এই সিন্ডিকেটে জড়িয়েছে সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলমের নামও।
অভিযোগ রয়েছে, সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ মহলের আশীর্বাদে তারা রাজস্ব তছরুপ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, সিসিকের কর শাখায় দীর্ঘদিন ধরে এক অদ্ভুত ‘পরিবারতন্ত্র’ কায়েম রয়েছে। প্রধান অ্যাসেসর আব্দুল বাছিত ও অ্যাসেসর আকতার সিদ্দিকী বাবলু সম্পর্কে শ্যালক-দুলাভাই। এমনকি বাছিতের আপন ভাতিজাও একই শাখায় কর্মরত। একই বিভাগে পরিবারের একাধিক সদস্য কর্মরত থেকে মূলত দুর্নীতির এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছেন। অভিযোগ রয়েছে, বিগত সময়ে মাস্টার রোলে নিয়োগসহ বিভিন্ন খাতে তারা বড় অংকের আর্থিক লেনদেন করেছেন।
গত ৪ জুলাই সিসিকের তৎকালীন সচিব আশিক নূরের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও কয়েক মাস পেরিয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটির এক সদস্য নিজেই অভিযুক্তদের পৃষ্ঠপোষক। সচেতন মহলের মতে, স্রেফ সময় ক্ষেপণ করে অভিযুক্তদের আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
স্বল্প বেতনে চাকরি করে এই কর্মকর্তারা সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার দারুসসালাম রোড ও ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় বিলাসবহুল বাড়ি এবং গ্রামের বাড়িতে বিশাল ভূসম্পত্তির মালিক কীভাবে হলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তাদের হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। সম্প্রতি কবির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার গ্রামের বাড়ির এক অসহায় মহিলার ভূসম্পত্তি জোরপূর্বক আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাঠ পর্যায়ের অনেক কর্মচারী বলেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বললে তাদের ওপর নির্যাতন নেমে আসে। দৈনিক সিলেটের সংবাদে প্রতিবেদন প্রকাশের পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ফোনে অভিযোগ করেছেন যে, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তারা মুখ খুলতে পারতেন না।
সিসিকের বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ায় আশার সঞ্চার হলেও এই তদন্তের স্থবিরতা সাধারণ মানুষকে হতাশ করছে। এ বিষয়ে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নগরবাসীর দাবি, অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় গুরুত্বপূর্ণ এই রাজস্ব শাখার অনিয়ম সিসিকের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার