admin
প্রকাশিত: 4:27 PM, December 19, 2020
নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা বিরোধীদের এ দেশে থাকার অধিকার নেই
এদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে মানতে হবে
বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামীলীগ জনগনের দল। আওয়ামীলীগ জনগনের পক্ষে কাজ করে মহিলাদের অগ্রাধিকারসহ জনগনের আর্থিক ও সামাজিক উন্নয়নে কাজ করছে। বঙ্গবন্ধু সোনার দেশ গঠনে স্বপ্ন দেখেছেন মানবতার মা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। আওয়ামীলীগ ভাওতাবাজিতে বিশ্বাস করে না যা বলে তা বাস্তবায়ন করে। তিনি স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন স্বাধীনতা বিরোধীদের এ দেশে থাকার অধিকার নেই এদেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে মানতে হবে।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও আলহাজ্জ সিরাজুল ইসলাম (শামীম) এর ব্যাক্তিগত উদ্যোগে ছড়ারপার এলাকায় শীতবস্ত্র বিতরনকালে তিনি একথা বলেন।
শুক্রবার রাতে নগরীর ছড়ারপারে ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতবন্ত্র বিতরন করা হয়। ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ সিরাজুল ইসলাম (শামীম)এর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তাতীলীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, হাবিবুর রহমান মজনু, কয়েস আহমদ, আব্দুর রহমান, এনাম আহমদ, আব্দুল আজিম জুনেল, এম এ মতিন, দিপক রবি দাশ, কানু পাল, বাবুর দে, যীশু কৃঞ দেব জনি, আকিব আহমদ, তারেক আহমদ, কোকন আহমদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়েজ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন,আওয়ামীলীগ সরকার সিলেট নগরীকে সুন্দর নগরীতে পরিনত করতে চায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনকে ১২’শ কোটি টাকা প্রদান করেছেন। চারদিকে উন্নয়ন কাজ চলছে অচিরেই সিলেটবাসী নাগরিক সুবিধা সম্বলিত একটি মনোরম নগরী উপহার পাবে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়