editor
প্রকাশিত: 2:28 PM, March 9, 2026
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বলি হওয়া বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাঁর কফিনবন্দী মরদেহ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর আগে মরদেহটি দুবাই থেকে ঢাকা হয়ে সিলেটে নিয়ে আসা হয়। গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় ৩৫ বছর ধরে প্রবাসে থাকা সালেহ আহমদ প্রাণ হারান। পাসপোর্টে তাঁর নাম আহমদ আলী থাকলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামেই পরিচিত ছিলেন।
মরদেহ সিলেটে পৌঁছালে সেখানে উপস্থিত নিহতের ছেলে, ভাইসহ স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মরদেহ গ্রহণের পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে (১ জন দুবাই, ১ জন বাহরাইন এবং ২ জন সৌদি আরবে)। আজ প্রথম একজনের মরদেহ আনা হলো; পর্যায়ক্রমে বাকিদের মরদেহও দেশে ফিরিয়ে আনা হবে। আহতরা সংশ্লিষ্ট দেশগুলোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সরকার সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর রাখছে। মন্ত্রী নিজে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।
সরকারের দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিহতের চাচাতো ভাই কামাল আহমদ বলেন, দুর্ঘটনার পর থেকেই সরকার তাঁদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে। তিনি তাঁর ভাইকে ‘শহীদের মর্যাদা’ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
4 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের