editor
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
সিলেট নগরের কোতোয়ালী মডেল থানা পুলিশ এক তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক করেছে। এ সময় অপহরণকারীদের হেফাজত থেকে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার সুহেল সরকারকে (২২) ১৪-১৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে। তাকে তাঁতিপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ (বাসা নং-৫৬) এর দ্বিতীয় তলায় আটকে রেখে ধারালো চাকু ও কাঁচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। অপহরণকারীরা তাকে লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করা হয় এবং পুলিশকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সুহেল সরকারকে ছেড়ে দেওয়া হলে তিনি বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে অবহিত করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয় এবং প্রবাসফেরত জাহিদ আহমদ (৪২) নামের আরেকজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: তানজিম মাহবুব নিশান (২১), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), জাকির হোসেন (১৯), মারজান (১৯), মোসাদ্দেক আলী (১৮), ফারদিন আহমদ (১৮), জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং মিজান আহমদ (১৮)।
আটককৃতদের কাছ থেকে ভিকটিমদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত কাঁচি, চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
2 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
4 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি