editor
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
বর্তমান সরকারের অগ্রাধিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুনামগঞ্জে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার তিন গ্রামের ৬৯৭ জন নারী।
তবে মঙ্গলবার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২৫০০ টাকা করে পাবেন ৫১৭ জন। টাকা প্রাপ্তির হিসাব জটিলতার কারণে অন্যরা পরে পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারী। ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে ওই তিনটি গ্রামের ৯৫৪টি খানার (পরিবার) জরিপ করা হয়েছে। পরে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা ৮২১ টি খানার তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছে।
সমাজসেবা অফিস জানিয়েছে, বর্তমানে ওই তিনটি গ্রামে সরকারের বিভিন্ন ভাতা-উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পান ৩৪ জন ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।
জানা গেছে, দিরাই উপজেলার আকিল শাহ ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মধ্যবর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারীর হাতে প্রতীকী কার্ড তুলে দেবেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান স্থানীয় সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীসহ জেলার সব সংসদ সদস্য ও পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে খানা জরিপ করে তথ্য জমা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৬৯৭ জন ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। তবে আগামীকাল ৫১৭ জনের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে জমা হবে। অন্যদের ব্যাংক ও বিকাশের হিসাবের জটিলতা নিরসনের পর পাবেন। প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী ৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
3 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি