editor
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে ভাঙচুর, কর্মচারীদের মারধর এবং চাহিদামাফিক তেল সরবরাহ না পাওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।
সোমবার (৯ মার্চ) রাত থেকে সিলেটের সকল পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার মধ্যে তাদের দুই দফা দাবি আদায় না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। দাবিগুলো হলো:
১. পেট্রোল পাম্পে হামলা ও কর্মচারীদের ওপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার। ২. ডিপো থেকে চাহিদামাফিক তেল সরবরাহ নিশ্চিত করা।
সোমবার ইফতারের পূর্বে নগরীর চৌকিদেখী এলাকার ‘মেসার্স উত্তরা পেট্রোলিয়াম’-এ সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামে এক পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত করে এক উশৃঙ্খল গ্রাহক। উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী জানান, সিরিয়াল মানতে বলায় ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডায় জড়ান এবং পরে ফিরে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হুমায়ুন আহমদ জানান, নিরাপত্তাহীনতার কারণে পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, ডিপো থেকে তারা চাহিদামাফিক তেল পাচ্ছেন না, যার ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা বিভিন্ন পাম্পে হামলা ও ভাঙচুর চালাচ্ছে বলে তারা জানান।
সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
4 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা