editor
প্রকাশিত: 5:47 PM, December 19, 2020
অনলাইন ডেস্ক::
সুনামগঞ্জের ছাতক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আজ শনিবার পর্যন্ত কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদের জন্য দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার (২০ ডিসেম্বর) তারা মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানা গেছে। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাশিদা বেগম ন্যান্সি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র। রাশিদা বেগম ন্যান্সি ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী।আওয়ামী লীগ-বিএনপির দু’প্রার্থীই পৌর শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা।ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় এখানে ভোটের লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে।শনিবার বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আরও ৮ জন প্রার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়েজুর রহমান।
S/H-(mou-06)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়