admin
প্রকাশিত: 5:30 PM, February 4, 2021

১৫ বছর পর তানিম আহমদ কে পরিবারের কাছে হস্তান্তরের সময় বাড়ির উঠ্যোনে জমায়েত এলকাবাসী (বামে), তানিম আহমদ (ডানে)।
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার নয়ামাটি দক্ষিণ গ্রামের মিছবাহ উদ্দিন ও রাজিয়া বেগম দম্পতির সন্তান তানিম আহমদ। ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তানিম আহমদের মা। মায়ের মৃত্যুর মাত্র দুই মাস পর একই বছরের ২৭ এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন বাবা মিছবাহ উদ্দিন। এরপর থেকেই তানিমের জীবনে শুরু হয় এক অনিশ্চিত ও করুণ অধ্যায়।
অভিযোগ অনুযায়ী, নতুন সৎ মা সম্পত্তির লোভে তানিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। জানা গেছে, তার ভাই লুৎফুর রহমান তাকে এ বিষয়ে প্ররোচিত করেন, যদি শিশুটিকে সরিয়ে সম্পত্তি নিজের নামে নেওয়া যায়, তাহলে সেখানে একটি বড় শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হবে। এই প্রলোভনের কারণেই তানিমকে পরিকল্পিতভাবে পরিত্যাগ করা হয় বলে অভিযোগ উঠেছে।
২০০৮ সালের জুলাই মাসে, তানিমকে একটি রেলস্টেশনে ফেলে রেখে চলে যান তার সৎ মা। এরপর দীর্ঘ ১৫ বছর একটি এতিমখানায় বেড়ে ওঠে তানিম। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় কেটেছে তার শৈশব ও কৈশোর। অবশেষে, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তানিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাড়িতে ফেরার পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে ঘটনাস্থলে ভিড় করেন।
গাংবাদিকদের কাছে তানিমের সৎ মা প্রথমে দাবি করেন, “সেদিন একটি বড় মিছিল যাচ্ছিল, শিশুটি সেই মিছিলে ঢুকে হারিয়ে যায়।” তবে পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি নিজের ভুল স্বীকার করেন। অন্যদিকে, তানিম নিজেই ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরে জানায়, তাকে ইচ্ছাকৃতভাবে রেলস্টেশনে ফেলে যাওয়া হয়েছিল।
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ