admin

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা: জনসম্পৃক্ততায় ব্যস্ত দিন

বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা: জনসম্পৃক্ততায় ব্যস্ত দিন

6

সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।’
মঙ্গলবার (২৪ মার্চ) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথ খাই- চান্দাইর পাড়া রাস্তা পরিদর্শন করে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত সভায় ঈদের শুভেচ্ছা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মইনুল হক চৌধুরী, এসটি এমএম ফখরুদ্দিন, আব্দুল্লাহ মিসবাহ, আব্দুর রউফ আব্দুল, রায়হান আহমদ  সৈয়দ মোফাজ্জল আলী। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়া।
এদিকে, সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং নানা শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিকালে দৌলতপুর ইউনিয়নের ছালিয়া রোড হতে চৈতননগর ভায়া লামা টুকের বাজার  সংযোগ সড়কের মাটি ভরাট শেষে কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাটের উন্নয়ন হলে কৃষি, ব্যবসা ও শিক্ষা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই সরকার গ্রামকে শহরের সুবিধায় নিয়ে যেতে কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মইনুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান ও আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ এবং মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাছুম আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকেলে এমপি লুনা দৌলতপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’
এরপর তিনি রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং রামপাশা বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
এর আগে সকালে ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ালা বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাজার সংলগ্ন খাল পরিদর্শন করেন। পরে ছাত্রদল নেতা আবিরের বাড়িতে গিয়ে তার অসুস্থ পিতার খোঁজখবর নেন, যা স্থানীয়দের মাঝে মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

8 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

4 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
3