admin
প্রকাশিত: 11:39 PM, March 24, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলা-র কালীগঞ্জ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে বাজারের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে কালীগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেউ তার পরিচয় সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
পুলিশ জানায়, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের