admin

প্রকাশিত: 9:15 PM, December 19, 2020

কুমারগাঁওয়ে মেরামত কাজের সময় বিদ্যুৎ সংযোগ, শ্রমিক আহত

কুমারগাঁওয়ে মেরামত কাজের সময় বিদ্যুৎ সংযোগ, শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের সময় বিদ্যুৎ সংযোগ দিলে শাকিল সরকার নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।আহত শাকিলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাকান্দি চেচুয়া বাজার এলাকায়।

আজ সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইন থেকে পড়ে যাওয়ায় কয়েকটি রড তার মাথা ও ঘাড়ে ঢুকে গেছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। অস্ত্রোপাচার শেষে তার অবস্থা বলা যাবে।

এদিকে মেরামত কাজে দুর্ঘটনার কারণে রাত সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো পুরো সিলেট নগরী। ফলে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

এর আগে সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছিল বিউবি

জরুরি এই মেরামত কাজের শেষ পর্যায়ে এই দুর্ঘটনা ঘটায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছে।আহত শাকিল সরকারের ভাতিজা আকাশ মিয়া জানান, সকাল ৭টা থেকে পুরো সাবস্টেশন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩৩ কেভি বাসের মেরামত কাজ করছিলেন ১৭ জন শ্রমিক। বিকেল সাড়ে তিনটার দিকে আমাদের লোক লাইনে থাকাবস্থায় সাব স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এসময় ৩৩ কেভি বাসে থাকা শাকিল সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টেশনের মূল গেইটের উপর পড়ে যান। এসময় গেইটের উপরে থাকা তিন চারটা রড তার মাথা, ঘাড় ও পিঠে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে আমরা তাকে হাসাপতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মাথা দিয়ে রড ঢুকে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সিলেট সদর উপজেলা যুবলীগের সভাপতি দুলাল আহমদ জানান, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একজন শ্রমিক তারে ঝুলছেন ও একজন গেইটের উপরে পড়ে আছেন। আমরা উদ্ধার করে তাকে হাসপতালে পাঠিয়েছি। আরেকজন শ্রমিক তারের মধ্যে ঝুলন্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন জানান, মেরামত কাজ শেষে একজন শ্রমিক নামতে গিয়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, শ্রমিককে লাইনে রেখে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কাজ শেষে সে নামতে গিয়ে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ