editor
প্রকাশিত: 8:47 PM, December 19, 2020
বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস মহামারীর মধ্যে আজ বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে তারা এ কথা বলেন।
ভার্চ্যুয়াল বৈঠকটি শুরু হওয়ার পর পরস্পরের প্রশংসায় ভাসিয়েছেন দুই নেতা। তারা বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়।
বৈঠকের মধ্যদিয়ে দীর্ঘ ৫৫ বছর দু’দেশের মধ্যে বন্ধ থাকা চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু হয়েছে। আপাতত: পণ্যবাহী ট্রেন চলাচল করবে। এছাড়া বঙ্গবন্ধুর সম্মানে ভারতের ডাক বিভাগ স্ট্যাম্প উদ্বোধন করেছে।
বৈঠকে করোনা মোকাবেলায় দু’দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
করোনা মহামারিতেও দুই দেশ একসাথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি আগামী ২৬শে মার্চে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনা অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের দেশের সঙ্গে সুসম্পর্ককে সবসময় প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করেন তিনি।
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে
জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার
আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য