admin

প্রকাশিত: 10:30 PM, December 19, 2020

বিশ্বনাথে বিএনপি নেতা খছরু ও প্রবাসী শুকুরের উদ্যোগে শীতবস্ত্র ও সুন্নতে খৎনা প্রদান

বিশ্বনাথে বিএনপি নেতা খছরু ও প্রবাসী শুকুরের উদ্যোগে শীতবস্ত্র ও সুন্নতে খৎনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা, দুবাই শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নম্বর রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরুজ্জামান খসরু ও যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলীর যৌথ অর্থায়নে গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) ৪ নম্বর রামাপাশা ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১শত হতদরিদ্র শিশুকে সুন্নাতে খৎনা প্রদান করা হয়।

শুক্রবার বাদ জুম্মা রামপাশা ইউনিয়নের আল-আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা খছরুজ্জামান খছরুর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মো. আবরার ইলিয়াস।

শীতবস্ত্র বিতরণকালে ব্যরিস্টার আবরার ইলিয়াস বলেন, ‘আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে, যারা শীতে প্রচন্ড কষ্ট করে জীবনধারণ করে থাকে। আমরা সবাই যদি নতুন কিংবা পুরাতন বস্ত্র দিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সবার কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু কয়েকটি মানুষের পাশে আমরা স্ব-প্রচেষ্টায় দাঁড়াতে পারি। আজকে বিএনপি নেতা খছরুজ্জামান খছরু ও যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলীর মতো এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বিএনপি নেতাকর্মিদের উদ্দ্যেশে বলেন, আপনারা যার যার জায়গা থেকে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। যেকোন দুর্যোগে বিএনপিকে অতীতের ন্যায় সাধারণ মানুষের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. ইলিয়াস আলীর কনিষ্ট পুত্র মো. লাবিব শারর, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সমসুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী কুতুব উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম ধন মিয়া, রামপাশা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদ উল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, মস্তকিন মিয়া, লাল মিয়া, নিয়াজুল হক, শেরু মিয়া, দুদু মিয়াসহ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ