editor

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

7

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

8

তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

1

গ্রেপ্তারকৃত মাহদী হাসান মুন্না মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় মোগলাবাজার থানা এলাকার ওই স্কুলছাত্রী তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ভিকটিমের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, ওই ছাত্রীকে অপহরণ করে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় রাখা হয়েছে।

8

পরবর্তীতে সোমবার (২০ এপ্রিল) সকালে মোগলাবাজার থানা পুলিশ গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী মুন্নাকে গ্রেপ্তার করে।

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় তার অভিভাবক বাদী হয়ে সোমবার মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত মুন্নাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছিল। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপহৃতকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

1 সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

7 সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হ ত্যা

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হ ত্যা

5 নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃ ত্যু

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃ ত্যু

8 সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা

এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি পরীক্ষা শুরু

4 চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল)

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

5 সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড

গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

2 বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর

1
6