admin
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের সময় গুরুতর আহত শাকিল আহমদ (২২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন তার কয়েকজন সহকর্মী।
বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন শাকিল। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাকান্দি গ্রামে।
শাকিলের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। বিষয়টি আজ সকালে শাকিলের সহকর্মী ও ভাতিজা আকাশ মিয়া জানান ।
এদিকে, গতকাল বিকেলে কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড লাইনে শাকিল কাজে থাকা অবস্থায়ই বিদ্যুৎ সংযোগ দেয়া হয় বলে তার সহকর্মীদের অভিযোগ। এ ঘটনায় তারা বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করেছেন পুরোপুরি।
আহত শাকিলের ভাতিজা আকাশসহ কয়েকজন সহকর্মী জানান, গতকাল সকাল ৭টা থেকে পুরো সাবস্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩৩ কেভি বাসের মেরামত কাজ করছিলেন অন্তত: ১৫ জন শ্রমিক। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শ্রমিককে লাইনে কাজে রেখেই সাব স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এসময় ৩৩ কেভি বাসে থাকা শাকিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টেশনের প্রধান ফটকের উপর পড়ে যান। যেটির উপরের দিকে খাঁড়া ধারালো রড ছিলো। শাকিল পড়ে গেলে মাথা, ঘাড় ও পিঠের দিকে ৪টি রড ঢুকে যায়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে শাকিলের শরীরের বেশ কয়েক জায়গায়।
শ্রমিকরা কাজে থাকা অবস্থায়ই সাব স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ চালু করার বিষয়ে বিদ্যুৎ বিভাগ চরম খামখেয়ালীপনা আর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে- এমনটাই মন্তব্য সচেতন নগরবাসীর। এ বিষয়ে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) খন্দকার মোকাম্মেল হোসেন আজ সকালে বলেন লাইনটি আসলে সকাল থেকে বন্ধ ছিলো। কিন্তু এখানেতো অনেক লাইন রয়েছে। তাই ব্যাকফিড হয়েছে কি-না সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।
শ্রমিকরা লাইনে থাকাবস্থায়ই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বিষয়টি স্বীকার করে তিনি বলেন- হ্যা, এরকম হয়তো ঘটেছে। তবে কীভাবে ঘটলো সে বিষয়ে আলোচনা করছি এবং আমরা খোঁজ নিচ্ছি।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬