admin
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) আবেদনকারী দোকান মালিকদের দায়ের করা কনটেমপ্ট পিটিশন (নং ১১০/২০২৬) শুনানি শেষে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চের মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোঃ আসিফ হাসান এই রুল জারি করেন।
যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সৈয়দা পারভীন এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পাল। ১২ মার্চ ২০২৬ তারিখে হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করার দায়ে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশ চ্যালেঞ্জ করে দোকান মালিকগণ হাইকোর্টে রিট পিটিশন (নং ৩৫২৯/২০২৬) দায়ের করেন। গত ১২ মার্চ মাননীয় বিচারপতি খিজির আহমদ চৌধুরী ও মাননীয় বিচারপতি জিয়াউল হকের বেঞ্চ উক্ত রিটের শুনানি শেষে দুই মাসের জন্য দোকানের পজিশন ও পজেশন সংক্রান্ত বিষয়ে ‘স্থিতাবস্থা’ (Status Quo) জারি করেন।
আবেদনকারীদের অভিযোগ, আদালতের এই স্থিতাবস্থার আদেশ বহাল থাকাবস্থায় গত ২৬ মার্চ রাতের বেলা জেলা প্রশাসক প্রশাসনের মাধ্যমে দোকানগুলো তালাবদ্ধ ও সিলগালা করে দেন। এটি স্পষ্ট আদালত অবমাননা দাবি করে গত ১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী দোকান মালিকরা আদালত অবমাননার মামলা দায়ের করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফি।
আবেদনকারীগণের পক্ষে মো. ইনামুল কবির চৌধুরী জানান, তারা আদালতের কাছে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের আবেদন জানিয়েছেন। একই সাথে আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী দোকানের পজিশন পুনরায় মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
আজকের এই রুল জারির মাধ্যমে সিলেটের কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ন্যায়বিচারের আশা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
5 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন
1 মো. নুরুল ইসলাম: 1 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর
6 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি
2 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর
3 সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের
2 সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ
6 আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয়
2 নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার