editor

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

4

সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট ১২ শিশুর মৃত্যু হলো।

3

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

5

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ মৃত শিশুটির নাম মো. রবিউল হোসেন (১ বছর ৫ মাস)। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিসংখ্যান অনুযায়ী, মৃত ১২ শিশুর মধ্যে ল্যাব পরীক্ষায় ২ জনের হাম নিশ্চিত হওয়া গেছে, বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

3

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ল্যাব প্রমাণিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

জেলাওয়ারী শনাক্তের হার সুনামগঞ্জ ৫৫ জন (সর্বোচ্চ), সিলেট ২৬ জন, মৌলভীবাজার ১৬ জন, হবিগঞ্জ ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত)।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৪৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছে। এছাড়া মাউন্ট এডোরা, আল হারামাইন, রাগীব-রাবেয়া ও মৌলভীবাজার সদর হাসপাতালেও নতুন রোগী ভর্তি হয়েছে।

2

বর্তমানে পুরো বিভাগে ১৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং ৩৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

সিলেটে হামের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে স্বাস্থ্য বিভাগ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

3 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

8 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

4 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

2 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

2 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

7 মো. নুরুল ইসলাম: আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

8 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

2 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর

1
5