editor

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃ ত্যু

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃ ত্যু

7

সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ শ্রমিক।

রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে।

3

নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

6

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন জন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।

4

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। বাকি ৪ জন হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট

রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি গঠন

রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি গঠন

4 সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘রংপুর বিভাগীয় সমিতি, সিলেট’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হ ত্যা, ঘাতক আটক

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হ ত্যা, ঘাতক আটক

6 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃ ত্যু

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিকের মৃ ত্যু

3 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

3 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

7 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

মহান মে দিবসে জিন্দাবাজার ও বালুচরে শ্রমিক মজলিসের আলোচনা সভা

মহান মে দিবসে জিন্দাবাজার ও বালুচরে শ্রমিক মজলিসের আলোচনা সভা

5 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

1 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) আয়োজিত

1
7