editor

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

সিলেটে ‘মেইড ইন বাংলাদেশ’ কার্পেটে বিদেশি সিল, নেপথ্যে জুয়েল সিন্ডিকেট

রিকশা গ্যারেজ চালক থেকে এখন অঢেল সম্পদের মালিক

সিলেটে ‘মেইড ইন বাংলাদেশ’ কার্পেটে বিদেশি সিল, নেপথ্যে জুয়েল সিন্ডিকেট

4

সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে নগরীর বন্দরবাজার ও লালদিঘীরপাড় এলাকার ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে। দেশি কার্পেটে তুরস্ক, ইন্দোনেশিয়া ও বেলজিয়ামের ভুয়া স্টিকার লাগিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করে তিনি এখন শতকোটি টাকার মালিক।

অনুসন্ধানে জানা গেছে, জুয়েল আহমদের মালিকানাধীন ‘আল মদিনা বস্ত্র বিতান’ ও ‘আল মদিনা কার্পেট হাউজ’ এই জালিয়াতির মূল কেন্দ্র। ফরিদপুরের ‘মামুন গ্রুপ’-এর আর.এম কার্পেট লিমিটেড থেকে প্রতি গজ ১৮০০ টাকায় কেনা দেশি ‘ক্রিস্টাল কোয়ালিটি’ কার্পেটে তিনি কৌশলে তুরস্কের ‘আল-রিহা’ ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দেন। পরবর্তীতে সেই একই কার্পেট তুর্কি পণ্য হিসেবে মসজিদ কর্তৃপক্ষের কাছে ৩২০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করেন।

দেশি কার্পেটের আসল ট্যাগ সরিয়ে বিদেশি লোগো সংবলিত নকল স্টিকার ও কিউআর কোড বসানো। প্যাকেজিং পরিবর্তন করে বিদেশি আমদানিকারকের ভুয়া নাম ব্যবহার। প্রশাসনের চোখ ফাঁকি দিতে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট।

7

এক সময় সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় রিকশার গ্যারেজ চালাতেন জুয়েল আহমদ। কিন্তু কার্পেট জালিয়াতি শুরু করার পর মাত্র কয়েক বছরে তিনি কয়েকশ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তার সম্পদের খতিয়ানে রয়েছে লালদিঘীরপাড়ে বিশাল শোরুম, মহাজনপট্টিতে ৩ তলা গোডাউন, লাখাউড়া বিমানবন্দর রোডে ১২ বিঘা জমি এবং ঢাকার মাওয়া রোডে ৪০ শতক জায়গা। এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

4

সিলেটের ব্যবসায়ীরা এই জালিয়াতির বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) গণ-স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন।

6

স্থানীয়দের মতে, পবিত্র মসজিদ ও মাদ্রাসার অর্থে কেনা কার্পেট নিয়ে এমন জালিয়াতি শুধু অপরাধ নয়, চরম ধর্মীয় অবমাননা।

8

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই ধরণের জালিয়াতি দণ্ডবিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক অপরাধ।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম

মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম

3 সিলেট মহানগর বিএনপির ১৪নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন,

ধনকান্দি গ্রামের জলাবদ্ধতা দূর ও রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

ধনকান্দি গ্রামের জলাবদ্ধতা দূর ও রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

5 সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ।

উপ-পরিচালক তৌহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

উপ-পরিচালক তৌহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

6 দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) ঘিরে উঠেছে বিস্তর অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ। প্রতিষ্ঠানটির

সিলেটে ‘মেইড ইন বাংলাদেশ’ কার্পেটে বিদেশি সিল, নেপথ্যে জুয়েল সিন্ডিকেট

সিলেটে ‘মেইড ইন বাংলাদেশ’ কার্পেটে বিদেশি সিল, নেপথ্যে জুয়েল সিন্ডিকেট

6 সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অভিনন্দন

1 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম

‘বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে’

‘বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে’

1 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

সিলেটে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সিলেটে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

5 সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে)

1
2