editor
প্রকাশিত: 5:08 PM, September 15, 2020
দক্ষিণ সুরমা প্রতিনিধি
মামলা দায়েরের সাড়ে ৩ মাস অতিবাহিত হলে ও সিএনজি অটোরিক্্রা চালক মো. নেয়ার আলীর উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি দক্ষিণ সুরমা থানা পুলিশ। মারাত্মক আহত হয়ে নেয়ার আলী এখনো দুর্বিসহ জীবনযাপন করছেন। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ সুরমার সৈয়দপুর গ্রামের মৃত মনু মিয়ার পুত্র নেয়ার আলী।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ মে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সৈয়দপুর গ্রামের রেললাইনের ব্রিজের নিচে নেয়ার আলীর উপর হামলা চালায় একই গ্রামের মৃত কটু মিয়ার পুত্র আফতাব মিয়া, আফতাব মিয়ার পুত্র মামুন মিয়া এবং আব্দুছ ছত্তারের পুত্র শাহিন ও আখতার। হামলায় নেয়ার আলীর মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। এ ঘটনায় নেয়ার আলী বাদী হয়ে গত ১ জুন দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০১, তারিখ ০১.০৬.২০২০ ইং। মামলাটি এখনো তদন্ত করছে পুলিশ। তবে আসামীদের কাউকেই গ্রেপ্তার না করায় উদ্বেগ প্রকাশ করেছেন বাদী। তিনি আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ