admin
প্রকাশিত: 5:12 PM, December 20, 2020
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পর্যটন নগরী সিলেটে অনেক ব্যবসা বান্ধব পরিবেশ রয়েছে। সিলেটের এই পবিত্র মাটিতে নানা প্রান্তের মানুষ এখানে ব্যবসা করে সফলতা লাভ করছেন। সৎভাবে ব্যবসা পরিচালনা করে গ্রাহকদের উৎকৃষ্ট পণ্য পৌছে দিতে পারলে সফলতা লাভ করা যায়। তিনি বলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সবুর দীর্ঘ ১৭ বছর সততা ও নিষ্ঠার ব্যবসা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতা আবারো নতুন আঙ্গিকে জিন্দাবাজারস্থ সিলেট প্লাজায় ব্যাপক পরিসরে সি.এম. টেইলার্স এন্ড ফেব্রিক্স ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। আমি তার ব্যবসায়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
শনিবার (১৯ডিসেম্বর) সিএম টেইলার্স এন্ড ফেব্রিক্স এর ১৮ বছরে পর্দাপন ও নতুন আঙ্গিকে সিলেট প্লাজায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সিলেট প্লাজার সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মোছাব্বির, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ