admin

প্রকাশিত: 12:58 PM, June 12, 2026

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জিন্দাবাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে কয়েস লোদী বলেন, ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বস্তি এবং চলমান বৈশ্বিক সংকট উত্তরণে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার জন্য যে ধরনের দূরদর্শী পরিকল্পনার প্রয়োজন, এই বাজেটে তার পূর্ণ প্রতিফলন ঘটেছে। বৈশ্বিক নানা মন্দা এবং অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার যেভাবে সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে একটি উন্নয়নমুখী বাজেট পেশ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আফজাল হোসেন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মঞ্জুরুল হাসান মঞ্জু ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, সাব্বির আহমদ ও জাহাঙ্গীর আলম জীবন, সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক সেকু, সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক- খুর্শেদ আহমদ খুশু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক – জমজম বাদশা, সহ কৃষি বিষয়ক সম্পাদক রাজিব কুমার দে, সহ শ্রম বিষয়ক সম্পাদক – খোকন ইসলাম, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য কাজী মুহিবুর রহমান, সুহেল আহমদ,মতিউর রহমান শিমুল, ইফতেখার আহমদ পাভেল, মোঃ হারুনুর রশিদ, জাকির হোসেন পারভেজ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের সহ-সভাপতি কবির উদ্দিন, আবু হানিফ ও ডি এইচ খান মিশু, মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম রিপন ও মালেক বক্স-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট