editor
প্রকাশিত: 7:30 PM, June 15, 2026
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাতে কানাইঘাট পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু আহমদ কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী এক নারীর সঙ্গে রাজু আহমদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন রাজু। পরবর্তীতে রাজু বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নেন।
গতকাল সোমবার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
মামলা দায়েরের পর পরই কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. কবির হোসেন একদল পুলিশ নিয়ে মাঠে নামেন। সোমবার গভীর রাতে পৌরসভার রামপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের পর পরই পুলিশ দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনি নির্দেশিকা অনুযায়ী, সংবাদে ভুক্তভোগী নারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের