admin
প্রকাশিত: 7:46 PM, December 20, 2020
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চর মোহাম্মদপুর ফকিরপাড়ার পীরবাড়িস্থ হযরত আমান শাহ (রহ:) হাফিজিয়া মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠান আজ রোবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী হযরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী প্রধান অতিথি হিসেবে মাদরাসা কার্যক্রম উদ্বোধন করেন।
সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে ও রাউতখাই ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এহসানুল হক এহসানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর জালালিয়া সিনিয়র ফজিল (ডিগ্রি) মাদারাসা অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনাঈম মনজালালী, এম. সাইফুর রহমান বি.এম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, জালালপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুস শহীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগান নবারুণ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আতাউর রহমান কাচা মিয়া, আল্লামা আব্দুল মুকিত মঞ্জালালী র. একাডেমির প্রিন্সিপাল মাওলানা আদনান আহমদ চৌধুরী, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, চর মোহাম্মদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিজানুর রহমান খান, দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, হফিজ মাওলানা বদরুল ইসলাম, কবি মাওলানা লোকমান আহমদ হাকীম, দক্ষিণ সুরমা উপজেলা গণদাবী পরিষদের যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, তালামিযে ইসরামিয়া সিলাম ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা ইমদাদুর রহমান মুক্তা, আফসারুল হক নাজমী, মুরুব্বী লুলু মিয়া, মেহদী হাসান কামরান, মনতাজ আলী, হেলাল মিয়া, নাজিম মিয়া, আশিক উদ্দীন, শাইজলা মিয়া, গেদা মিয়া, আব্দুস সহিদ, ফাইম আহমদ, সিপন আহমদ, ফয়সল আহমদ, মজিবুর রহমান, আব্দুল হান্নান, ক্বারী জুম্মান আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র জামিল আহমদ। নাত পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন।
সবক প্রদান করেন প্রধান অতিথি ও মাদরাসার প্রধান শিক্ষক পীর হাফিজ মাওলানা এমরুল হক নোমান। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ