editor

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

আলামিনকে ঘিরে বাড়ছে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সীমান্তে ডিবির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ

আলামিনকে ঘিরে বাড়ছে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

7

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচনায় এসেছে আলামিন নামে এক ব্যক্তির নাম।

4

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের ঘনিষ্ঠ ব্যক্তি বা “সোর্স” হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে আসছেন।

4

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে আলামিনের নাম প্রায়ই আলোচনায় আসে।

অভিযোগকারীদের দাবি, তিনি বিভিন্ন মহলে এমন একটি ধারণা তৈরি করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একটি অংশ বিভ্রান্ত ও আতঙ্কিত বলে অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্নও দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন, আলামিন আসলেই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত সোর্স কি না, নাকি তিনি কেবল ডিবি পুলিশের নাম ব্যবহার করে ব্যক্তিগত প্রভাব বিস্তার করছেন। যদি তিনি কোনো সরকারি দায়িত্বে না থাকেন, তাহলে কীভাবে তিনি দীর্ঘদিন ধরে এমন পরিচয়ে চলাফেরা করছেন—এ প্রশ্নও তুলছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।

2

এলাকাবাসীর ভাষ্য, যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং কেউ আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায় বা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত আলামিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

2

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম

4 সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

আলামিনকে ঘিরে বাড়ছে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

আলামিনকে ঘিরে বাড়ছে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

6 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচনায় এসেছে আলামিন

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ

2 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকাল

মানবসেবা ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য: ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম

মানবসেবা ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের অবদান অনস্বীকার্য: ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম

5 নর্থইস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ডা: মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

জমিরুননেছা একাডেমীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা সম্পন্ন

8 সিলেটের ফেঞ্চুগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জমিরুননেছা একাডেমী স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জৈন্তাপুরে ‘সুইট ফারুক’ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ, উত্তাল জনপদ

জৈন্তাপুরে ‘সুইট ফারুক’ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ, উত্তাল জনপদ

3 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় কথিত চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুবদল নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে বিএনপির নালিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে বিএনপির নালিশ

7 বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নালিশ দিয়েছেন জকিগঞ্জ ও কানাইঘাটের দলীয় নেতাকর্মীরা। সোমবার তারা লিখিত এ নালিশ

কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক

কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক

6 পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ভাগ্য পরিবর্তনের বুকভরা আশা নিয়ে সুদূর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। কিন্তু নিয়তির

1
3