editor
প্রকাশিত: 12:35 PM, July 2, 2026
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলীর ইয়াবা সেবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিওটিতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। ভাইরাল ভিডিওতে একজন ব্যক্তিকে আগুন ও একটি পাইপসদৃশ বস্তু ব্যবহার করে ইয়াবা সেবন করতে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর চেয়ারম্যান ইন্তাজ আলী তার ফেসবুক আইডি থেকে এক লিখিত বক্তব্যে দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ভিডিও। তার ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও বা তথ্য যাচাই ছাড়া বিশ্বাস কিংবা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে চেয়ারম্যানের এই বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে লিখছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে, ব্যক্তি নয়—অপরাধের বিচার হতে হবে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এসব বিষয় নিরপেক্ষ ও প্রযুক্তিগতভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। ইন্তাজ আলীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, এগুলো এআই দিয়ে তৈরি। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করবে।
6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ