admin

প্রকাশিত: 11:43 AM, July 15, 2026

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

স্টাফ রিপোর্টার:
রাজনীতি কিংবা অধিকার আদায়ের আন্দোলন কোনোখানেই আদর্শিক নেতৃত্বকে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। অসত্যের ছায়ায় সাময়িক তৃপ্তি মিললেও, শেষ পর্যন্ত সততা আর নিষ্ঠারই জয় হয়। আর এই সত্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেটের সর্বস্তরের শ্রমজীবী মানুষের আপনজন, রাজপথের সাহসী কণ্ঠস্বর আলী আকবর রাজন। সিলেটের পরিবহন সেক্টর থেকে শুরু করে সাধারণ মেহনতি মানুষের যেকোনো ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই দূরদর্শী নেতা আজ সিলেটের পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষার এক বিশ্বস্ত নাম।
আলী আকবর রাজন কেবল আজই নয়, জ্ঞান হওয়ার পর থেকেই সিলেটের মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তিনি মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের একজন সাবেক মেধাবী শিক্ষার্থী। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রদলের রাজনীতিতে থাকাকালীন সময়ে তিনি পুলিশ ও র‌্যাবের চরম নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তাকে বহুবার কারাবরণও করতে হয়েছে। কিন্তু কোনো বাধা বা জেল-জুলুম তাকে দমাতে পারেনি, বরং মেহনতি মানুষের পক্ষে তার কণ্ঠকে আরও বলিষ্ঠ করেছে।
তিনি সিলেটের ঐতিহ্যবাহী রাজনৈতিক ব্যক্তিত্ব, চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটি ২-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মরহুম আলাউদ্দিন সওদাগরের সুযোগ্য সন্তান। পিতার আদর্শকে বুকে ধারণ করেই আজ তিনি শ্রমিক নেতা হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।
বর্তমানে আলী আকবর রাজন পরপর দুইবার সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৪১৮)’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সফল যুগ্ম সাধারণ সম্পাদক পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক এবং বৃহত্তর সিলেটের অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সিলেট উন্নয়ন সংস্থা’-র সহ-সভাপতি হিসেবেও সফলতার পরিচয় দিয়েছেন। তরুণ বয়সেই তিনি প্রতিদিন সংগঠনের বিভিন্ন উপ-শাখায় ছুটে যান। শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করতে এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ইতিমধ্যেই আলী আকবর রাজন তার দক্ষ, পরিশ্রমী ও মানবীয় গুণাবলীর কারণে সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শ্রমিকদের যেকোনো সংকট কিংবা আন্দোলন-সংগ্রামে তিনি নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে দিনরাত পরিশ্রম করেন। শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে প্রশাসনের রোষানলে পড়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারও হন তিনি। পরবর্তীতে ২ মাস কারাভোগের পর শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে তিনি মুক্তি পান। সর্বশেষ তিনি সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সিলেটের পরিবহন শ্রমিকদের প্রত্যাশা, আগামী দিনে আলী আকবর রাজন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে এই সেক্টরকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলবেন। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মেহনতি মানুষের অধিকার আদায়ের এই লড়াইয়ে তিনি অবিচল থাকবেন এটাই সিলেটের আপামর জনতা ও শ্রমিকদের বিশ্বাস।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও