editor

প্রকাশিত: 6:11 PM, August 2, 2026

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক সম্পন্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভূমিকা প্রশংসনীয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ক্লাবের মানবসেবায় অনন্য অবদান রেখে চলেছে। আর্তপীড়িত মানুষের সেবা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে রোটারিয়ানদের এই আত্মত্যাগ ও প্রদেয় সেবা সমাজকে আরও সুদৃঢ় করে। আগামী দিনেও রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এই ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।

শনিবার (১ আগস্ট) রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’র ৪৭তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান প্রেসিডেন্ট রোটাঃ পিপি মো. রুহুল আলম খান পিএইচএফ-এর সভাপতিত্বে এবং কনফারেন্স চেয়ার রোটাঃ পিপি আব্দুর রহমান আরএফএসএম-এর পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর কর্নেল (অবঃ) এম. আতাউর রহমান পীর।

স্বাগত বক্তব্য রাখেন রোটাঃ পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ ও রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম। ইনভকেশন পরিচালনা করেন রোটাঃ পিপি আবুল বশর পিএইচএফ।

অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী প্রেসিডিং বডিকে ধন্যবাদ জানানো হয়। যেখানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম এবং বিদায়ী সম্পাদকের দায়িত্ব পালন করেন রোটাঃ শিশির রঞ্জন সরকার আরএফএসএম।

অনুষ্ঠানে ক্লাবের ৬ জন বিশিষ্ট সদস্য ‘রিপসা টিম’-এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় তাঁদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন রোটাঃ পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ (অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর), রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ (কো-অর্ডিনেটর, অর্থ), রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ (কো-অর্ডিনেটর, প্রশিক্ষণ), রোটাঃ পিপি আব্দুর রহমান আরএফএসএম (ডেপুটি কো-অর্ডিনেটর, অ্যাডমিন), রোটাঃ আইপিপি মোহাম্মদ আমিরুল ইসলাম আরএফএসএম (অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর), পোলিও প্লাস কমিটির সদস্য রোটাঃ পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম।

অভিষেক অনুষ্ঠানে ২০২৬-২৭ রোটারী বর্ষের জন্য নবনির্বাচিত বোর্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি মো. রুহুল আলম খান পিএইচএফ, আইপিপি রোটাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট (১) রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট (২) রোটাঃ শিশির রঞ্জন সরকার আরএফএসএম, সেক্রেটারি রোটাঃ নিশি কান্ত দাস আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারি: অসীম ধর্মজিত সিনহা আরএফএসএম, ট্রেজারার রোটাঃ পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ, ডাইরেক্টর (ক্লাব সার্ভিস) রোটাঃ পিপি ড. এম. শহিদুল ইসলাম এড. পিএইচএফ, ডাইরেক্টর (কমিউনিটি সার্ভিস) রোটাঃ পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, ডাইরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটাঃ তাজুল ইসলাম হাসান আরএফএসএম, ডাইরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটাঃ পিপি আব্দুর রহমান আরএফএসএম, ডাইরেক্টর (নিউ জেনারেশন সার্ভিস) রোটাঃ পিপি এম. এ রহিম আরএফএসএম, বুলেটিন এডিটর রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস-১ রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ, সার্জেন্ট এট আর্মস-২ রোটাঃ তাহের আহমেদ পিএইচএফ, ক্লাব লার্নিং ফ্যাসিলিটর রোটাঃ পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম।

অনুষ্ঠানে রিপসা টিমের অন্যান্য সদস্যরা হলেন, রোটা. পি পি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটা. পি পি মোঃ জাকির চৌধুরী, রোটা. পি পি মোহাম্মদ কবির উদ্দিন, রোটা. পি পি আবু সালেহ চৌধুরী, রোটা. পি পি তোফায়েল আহমেদ, রোটা. আইপিপি সেলিনা আক্তার চৌধুরী, রোটা. পি পি ফাহিম আহমেদ চৌধুরী, রোটা. পি পি শাহ জামাল, রোটা. পি পি জে.এস আজাদ শিপন, রোটা. পি পি আব্দুল বাসিত, রোটা. পি পি ইঞ্জি. মঈনুল ইসলাম চৌধুরী, রোটা. পি পি আবুল হাসনাত, রোটা. পি পি মনজুর আল বাসেত, রোটা. পি পি হাসান কবির চৌধুরী, রোটা. পি পি গোলাম হামিদ বাবুল, রোটা. পি পি মাহবুবুল হক চৌধুরী, রোটা. সিদ্দিকুর রহমান রুম্মান, রোটা. পি পি কয়েছ আহমেদ সহ সিলেটের বিভিন্ন রোটারী ক্লাবের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রোটাঃ তাজুল ইসলাম হাসান আরএফএসএম এবং গীতা পাঠ করেন রোটাঃ অসীম ধর্মজীত সিংহা আরএফএসএম। এরপর পৃথা প্রণমিতা দাসের কণ্ঠে পরিবেশিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,