editor
প্রকাশিত: 1:30 PM, August 6, 2026
আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার, সেবার প্রতিশ্রুতি” শীর্ষক এ ইশতেহারে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তামিম জুবায়ের মিনহাজ পেশায় একজন আইনজীবী। তিনি এলএলবি (অনার্স) এবং এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। তিনি বলেন, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকে ধারণ করে জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
ইশতেহারে তিনি যে অঙ্গীকারগুলো তুলে ধরেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
– স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং দুর্নীতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করা।
– জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সকল নাগরিক সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করা।
– স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ।
– শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান।
– যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন।
– কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহায়তা এবং কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ।
– রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা ও ভাঙন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া।
– বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত এবং প্রকৃত উপকারভোগীদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া।
– মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
– ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে দল-মত-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করার চেষ্টা।
– দীর্ঘদিনের প্রত্যাশিত ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।
– জনগণের জন্য চেয়ারম্যানের কার্যালয় সর্বদা উন্মুক্ত রাখা এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন।
ইশতেহার প্রকাশ উপলক্ষে তামিম জুবায়ের মিনহাজ বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ৩ নং সুরমা ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি ৩ নং সুরমা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, মূল্যবান ভোট ও আন্তরিক সমর্থন কামনা করেন। তাঁর নির্বাচনী স্লোগান— নেতা নয়, জনগণের সেবক হতে চাই” এবং “আপনার ভোট, আপনার অধিকার—উন্নয়নের পথে একসাথে এগিয়ে চলি।
6 রোটারি ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গো গ্রিণ এর আওতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
8 জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির ২য় দিন ৬ আগষ্ট
8 শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই
7 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ হাজী মো. ফারুক আহমেদকে দেখতে
6 সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে নগরীর কুমারপাড়ায়
7 সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
8 আসন্ন ৩ নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। “পরিবর্তনের অঙ্গীকার,
3 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র