admin
প্রকাশিত: 10:35 PM, August 7, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং ফার্মেসিতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। হামলায় আজহারুল ইসলাম গুরুতর আহত হওয়ার পাশাপাশি চরম আতঙ্কে তাঁর গর্ভবতী স্ত্রী মোছা: শিপু বেগমের গর্ভপাত (মিসক্যারিজ) হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গতকাল ২৫ নভেম্বর সিলেট নগরীর উপশহরস্থ মেইন রোডের বি-ব্লকের বাড়িতে অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতা আশরাফ ও তাঁর সহযোগীরা অতর্কিত এই হামলা চালায়। একই সময়ে হামলাকারীরা উপশহরের ব্যবসা প্রতিষ্ঠান এবং মোগলবাজার এলাকায় অবস্থিত তাঁদের মূল বাড়িতেও একযোগে হামলা ও তাণ্ডব চালায়।
হামলাকারীদের নির্মম শারীরিক নির্যাতনে ভুক্তভোগী আজহারুল ইসলামের ডান হাঁটুতে গুরুতর জখম হয়। ঘটনার সময় তাণ্ডব ও চরম আতঙ্কের মুখে পড়ে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী শিপু বেগম অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাঁর গর্ভপাত ঘটে।
উল্লেখ্য, আহত আজহারুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে উপশহরের ওই বাসভবনে পরিবার নিয়ে বসবাস এবং ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
1 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের
4 গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের
1 কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক
8 সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন বলেছেন, উশু কেবল একটি
7 বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
8 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল