editor

প্রকাশিত: 11:34 AM, August 8, 2026

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

সোবহানিঘাটে নতুন আস্তানা

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

3

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের মুখে ‘মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি’ থেকে বিতাড়িত হয়েও থেমে নেই আলোচিত চোরাকারবারি তরিকুল। চালক থেকে চোরাচালান রাজত্বের হোতা বনে যাওয়া ফরিদপুরের এই তরিকুল চাকরি হারিয়ে এবার কৌশল ও আস্তানা বদলেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চালিবন্দরের আগের আস্তানা ছেড়ে নগরের সোবহানিঘাটে অবস্থিত ‘সুগন্ধা পার্সেল’ ভবনের ভেতরের একটি গোডাউনে জমজমাট করে তুলেছেন তার অবৈধ পণ্যের কারবার।

8

অনুসন্ধানে জানা গেছে, পূর্বে চালিবন্দরের একটি গলিতে অবস্থিত ভাঙ্গারি রুবেলের গোডাউনে চোরাচালানের পণ্য রাখতেন তরিকুল। দিনের বেলা ভাঙ্গারি ব্যবসার আড়ালে গভীর রাতে সেখানে ভারতীয় পণ্য খালাস করা হতো। তবে সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুট সচল রাখতে সোবহানিঘাটে সুগন্ধা পার্সেলের ভেতরের খালি গোডাউনটি ভাড়া নেন তিনি।

1

সুগন্ধা পার্সেল সার্ভিসকে পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার না করলেও, এর পেছনের গোডাউনটিকে ‘সেফ হাউজ’ বা মজুত কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন তরিকুল। রাতারাতি জাফলং ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা ভারতীয় জিরা, ফুচকা তৈরির সামগ্রী ও প্রসাধনী সামগ্রীর বড় বড় চালান এখানে খালাস করা হয়। পরবর্তীতে কাস্টমসের পুরোনো নিলামের কাগজপত্র দেখিয়ে অন্য পরিবহনের মাধ্যমে এসব অবৈধ পণ্য সারা দেশে পাচার করা হচ্ছে।

7

মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি তাকে বহিষ্কার করলেও ব্যস্ততম সোবহানিঘাট এলাকায় তরিকুলের এই তৎপরতা সীমান্ত চোরাচালানকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। দ্রুত সোবহানিঘাটের ওই গোপন আস্তানায় টাস্কফোর্স বা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালিয়ে চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা তরিকুলকে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই: নূর হোসেন

মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই: নূর হোসেন

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন বলেছেন, উশু কেবল একটি

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল

1 বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী

সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী

1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

2 ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে মরিচের দামে স্বস্তি

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

5 গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের মুখে ‘মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি’ থেকে বিতাড়িত হয়েও থেমে নেই আলোচিত চোরাকারবারি তরিকুল।

পণ্য পরিবহন সেক্টরের মাফিয়া আবু সরকার

পণ্য পরিবহন সেক্টরের মাফিয়া আবু সরকার

8 সিলেটে পণ্য পরিবহন সেক্টরে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির গভীর পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

4 স্টাফ রিপোর্টার: 2 সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

8 বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন ছাতক শাখা আয়োজন করে আবৃত্তি শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার (৭ আগস্ট) দুপুর

1
8